২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি আটক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ৩:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি আটক
বিজ্ঞাপন

এফএনএস : মালয়েশিয়ায় একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিসহ ৪৯ জন বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ। দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণ সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশীয় ও ১২ বাংলাদেশি রয়েছেন। অভিযানের বিষয়ে উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশ প্রধান নূরজাইনি মোহাম্মদ নূর বলেছেন, কোভিড-১৯ এর বিস্তাররোধে নির্মাণ শ্রমিকরা এসওপি অনুযায়ী কাজ করছেন কি-না তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বৈধ কাগজপত্র না পাওয়ায় ৪৯ জন বিদেশিকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছে ছিল না কোভিড-১৯ পরীক্ষার কাগজও। এদিকে শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্মাণ সাইট ঠিকাদারকে একটি নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন, রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন