২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোদীর নামে

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৪:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিশ্ব
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোদীর নামে
বিজ্ঞাপন

এফএনএস : ভারতের আহমেদাবাদের মোতেরায় তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। এক লাখের বেশি দর্শক ধারণ ক্ষমতার এ স্টেডিয়ামে বুধবার শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দিবারাত্রির টেস্ট। উদ্বোধনের দিনেই বদলে গেছে সর্ববৃহৎ ক্রিকেট স্থাপনার নাম। এতদিন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল স্টেডিয়াম নামেই পরিচিত ছিল এটি। বুধবার স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। এখন থেকে স্টেডিয়ামের নাম হবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। বুধবার এ স্টেডিয়ামের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

তারপরই শুরু হয় ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, গুজরাটের রাজ্যপাল দেবব্রত ও বিসিসিআইয়ের সচিব জয় শাহ। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ছিলেন না মাঠে। শারীরিকভাবে সুস্থ না হওয়ায় মোতেরায় যাননি তিনি। কদিন আগেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। প্রতিষ্ঠালগ্নে নাম ছিল মোতেরা গুজরাট স্টেডিয়াম। ১৯৮৩ সালে সরদার প্যাটেল স্টেডিয়াম নাম যুক্ত হয়। বুধবার আবারও বদলে গেল স্টেডিয়ামটির নাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন