৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মহানগরী জামায়াতের নবনির্বাচিত আমীর ডা. জাহাঙ্গীরের শপথ গ্রহণ

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি
রাজশাহী মহানগরী জামায়াতের নবনির্বাচিত আমীর ডা. জাহাঙ্গীরের শপথ গ্রহণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর। শুক্রবার নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমীরের দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর সাবেক আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি। অনুষ্ঠানে জোনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ এবং রাজশাহী জেলা ও মহানগরীর শুরা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন