কাউন্সিলর সুমনের উদ্যোগে ১৯ নং ওয়ার্ডের ৫৬ জন ঈমাম, মুয়াজ্জিন খাদেম করোনা টিকা নিলেন
স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্যোগে তাঁর ওয়ার্ডের ২২টি জামে মসজিদের ঈমাম, মুয়াজ্জিন, খাদেম মোট ৫৬ জন করোনার টিকা গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল টিকাদান কেন্দ্রে তারা টিকা গ্রহণ করেন। এ সময় ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন উপস্থিত ছিলেন। আরো উপিস্থিত ছিলেন ওয়ার্ড সচিব নুরুল ইসলাম ফয়সাল, স্বাস্থ্য পরিদর্শক আরিফ, স্বাস্থ্য কর্মী রফিকুল ইসলাম।
কাউন্সিলর তৌহিদুল হক সুমন জানান, সকল মসজিদের ঈমাম, মুয়াজ্জিন, খাদেম সবসময় মুসুল্লিদের সাথেই থাকেন, এছাড়া সরকারের সকল পদক্ষেপ তারাই জুম্মার খুতবার আগে প্রচার করে থাকেন, তাই আমি তাদের সম্মান অনুযায়ী ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করেছি, এজন্য সকলেই প্রথম ডোজ টিকা গ্রহণ করলেন। টিকা গ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ঈমাম হলেন মাওলানা ডঃ মুঃ ইমতিয়াজ আহমেদ, মাওলানা ইসরাফিল হোসেন, আলমগীর কবির, ইউসুফ আলী, সাব্বির হোসেন, মহাব্বাত উল্লাহ, জামিয়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ সাইদুজ্জামান, মাওলানা মোহাম্মদ আলী,
আশরাফ আলী, আলি মুদ্দীন শেখ, রবিউল ইসলাম, নূর রহমান, ইউসুফ আলী শাহ্, আলমগীর, আব্দুল জলিল শাহ্, মামুনুর রশীদ কাসেম, মুজাহিদুল, রফিকুল ইসলাম প্রমুখ। টিকা গ্রহণের পর তারা বলেন, বিনামূল্যে টিকা গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। টিকা গ্রহণের পর আমরা সুস্থ্য ও ভালো আছি। কোন প্রকার অসুবিধা হয়নি তারা সকলেই টিকা গ্রহনের পর সুস্থ ও ভালো আছেন।
