শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

রাজশাহীতে এনা গ্রুপের উৎসাহমূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে এমপি এনামুল সবাইকে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে

Paris
Update : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এনা গ্রুপের আয়োজনে এক দিনের উৎসাহ মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সাঁকোয়াটেক্স সোয়েটার কারখানায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনাগ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, এনাগ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। তিনি বলেন, সঠিক লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। লক্ষ্য ছাড়া বিজয় সম্ভব না। প্রতিটি ব্যক্তিকে তার প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের উন্নয়ন হলে সবার উন্নয়ন হবে। প্রতিষ্ঠান অথবা ব্যক্তির উন্নয়নে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়া সকলের দায়িত্ব হওয়া উচিত। অর্থের পিছনে নয়, মানুষের কল্যাণে অংশ গ্রহণ করেছি।

সকল বাধা উপেক্ষা করে রাজশাহীতে সোয়েটার কারখানা নির্মান করেছি। এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। প্রধান অতিথি আরো বলেন, রাজশাহী হবে এক সময় তৈরি পোশাক উৎপাদনের শ্রেষ্ঠ স্থান। এটা এমনি এমনি হয় নি। এই অবস্থানে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর এই পরিশ্রম একার পক্ষে সম্ভব না। সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানের কাজকে নিজের মনে করে করতে হবে। কোন কাজকেই অবহেলা করা যাবে না। প্রতিটি কাজের আগে সকল বিভাগের কর্মকর্তা মিলে আলোচনার মাধ্যমে সম্পন্ন করতে হবে। যারা নিজের কাজকে ফাঁকি দেয়ার চেষ্টা করে তারা কখনও সামনে এগিয়ে যেতে পারে না। বিশ্বের উন্নত দেশগুলোতে সময়ের সঠিক ব্যবহার হয়ে থাকে। সর্বপরি নিজের এবং প্রতিষ্ঠানের কাজ গুরুত্ব সহকারে করতে হবে। প্রতিষ্ঠানের সুনাম মানে নিজের এবং দেশের সুনাম।

এমপি এনামুল হক বলেছেন, আমি চ্যালেঞ্জ নিয়েই সামনে এগিয়ে চলেছি। পরিশ্রম ছাড়া কোন ভাবেই সফলতা অর্জন করা সম্ভব না। তাই প্রতিটি কাজ গ্রুপের মাধ্যমে করলে দ্রুত এবং সুন্দর ভাবে সম্পন্ন করা যায়। কোন প্রতিষ্ঠানের মুনাফা মালিক পক্ষ একাই ভোগ করে না। প্রতিষ্ঠানের লাভ বা মুনাফার একটা অংশ সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরাও পেয়ে থাকে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা ছিলেন, সাঁকোয়াটেক্স সোয়েটার কারখানার জিএম মনিরুল ইসলাম।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী নিউ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম. জার্জিস কবীর, আইএসইউ এর সহযোগী অধ্যাপক, এনাগ্রুপের একাডেমিক উপদেষ্টা মাসুদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনাগ্রুপের আঞ্চলিক পরিচালক সারোয়ার জাহান, নর্দান পাওয়ার প্ল্যান্টের ম্যানেজার জামিল আক্তার খান প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সাঁকোয়াটেক্স সোয়েটার কারখানা সহ এনাগ্রুপ রাজশাহী অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris