২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলায় বিভিন্ন অপরাধে ২৩ জন আটক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৯:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলায় বিভিন্ন অপরাধে ২৩ জন আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা ও ডিবি পুলিশ তাদের ৮টি থানা এলকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৩ জনকে আটক করেছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এদের আটক করা হয। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতেখায়ের আলম জানান গোদাগাড়ী মডেল থানা -৪ জন, মোহপুর থানা -৩ জন, বাগমারা থানা -৪ জন,

দুর্গাপুর থানা -১ জন, পুঠিয়া থানা -৩ জন, চারঘাট মডেল থানা -৩ জন, বাঘা থানা-৩ জন ও জেলা গোয়েন্দা পুলিশ -২ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ৯ জনকে মাদকদ্রব্যসহ ৩ জনকে অন্যান্য মামলায় আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন