২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে অটোরিকশা ছিনতাইকালে তিন যুবক আটক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৮:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে অটোরিকশা ছিনতাইকালে তিন যুবক আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর গুড়িপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় চালক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন থানার ওসি এসএম মাসুদ পারভেজ। তাৎক্ষণিকভাবে আটক হওয়া তিনজন এবং নিখোঁজ অটোচালকের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

সূত্র জানায়, নগরীর কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় এক অটোরকশায় ওঠেন তিনজন যাত্রী। এসময় তারা অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ নগরীর গুড়িপাড়া এলাকা থেকে অটোরিকশাসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অটোরিকশাসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে চালক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃত এবং নিখোঁজ অটোচালকের নাম জানাতে পারেননি তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন