২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শোক প্রকাশ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ৮:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : দীপ্ত টিভি’র রাজশাহীর ক্যামেরাপার্সন রফিকুল ইসলামের মাতা জোবেদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমা জোবেদা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, মহানগরীর ৭নং ওয়ার্ডের চন্ডীপুর নিবাসী জোবেদা বেগম বার্ধক্যজনিত কারণে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। মৃত্যুকালে তিনি ৯ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন