স্টাফ রিপোর্টার : মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ তারিখ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার রাজশাহীতে সঙ্গীত পরিবেশন করে গীত ও রং একাডেমির শিক্ষার্থী ও দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার হিসাব বিভাগের প্রধান প্রতাপ চন্দ্র সরকারের কন্যা প্রযুক্তি সরকার জিনি। ঐদিন উক্ত অনুষ্ঠানে কন্ঠশিল্পী জিনি গীত ও রং একাডেমির পক্ষে সংগীত পরিবেশ করেন। জিনি যৌথভাবে দুটো সংগীত পরিবেশনের পাশাপাশি দেশাত্মবোধক গান ‘সুন্দর সূবর্ণ তারুণ্য লাবণ্য’ এককভাবে পরিবেশন করে উপস্থিত দর্শকের মনে স্থান করে নেন।
প্রযুক্তি সরকার জিনি নগরীর গীত ও রং একাডেমিতে বিগত দুই বছর যাবৎ গানের চর্চা করছেন। জিনি নগরীর নাজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বাবা প্রতাপ চন্দ্র সরকার অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক ছিলেন এবং মা দীপ্তি রাণী ভৌমিক নগরীর একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা। ছোটবেলা থেকেই জিনির লেখাপড়ার পাশাপাশি গাণের প্রতি ঝোঁক ছিল।
যার কারণে জিনি নিজের কন্ঠস্বরকে সকল শ্রোতার কাছে চমৎকারভাবে উপস্থাপন করার অভিপ্রায় নিয়ে দুই বছর পূর্বে ভর্তি হয়েছিল নগরীর একটি গানের বিদ্যালয়ে। নিজের গানের কন্ঠ দিয়ে জিনি সকল শ্রোতার মন জয় করতে চায়। জিনি গানের জগতে আরো বেশি অগ্রসর হবার অভিপ্রায় নিয়ে ইতিমধ্যেই ভর্তি হয়েছে রাজশাহী শিল্পকলা একাডেমিতে।