নগরীর বিসিক সড়কে ফার্নিচারের দোকানে অগ্নিকান্ড
স্টাফ রিপোর্টার : গত মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী নগরীর বিজিবি ক্যাম্পের পশ্চিমে বিসিক সড়কে একটি ফার্নিচারের দোকানে অগ্নিকান্ডর ঘটনা ঘটে। রাত ২টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মালিক মঞ্জুর জানান, তার দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে কে বা কারা রাতের আঁধারে অগ্নিসংযোগ করে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
