শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ

Paris
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার, লালপুর : একটু বৃষ্টি হলেই নাটোরের লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পাঠদান কক্ষে হাটু পানি জমে থাকচ্ছে। ফলে শিক্ষক সহ শিক্ষার্থীদের দুর্ভোগ পুহাতে হচ্ছে। আর বিদ্যালয়ে মাঠ সহ আশে পাশে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে এলার্জিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীরা। লালপুর সদর বাজারের পানি নিস্কাশনের জন্য ড্রেন গুলো অপরিকল্পিত ভাবে নির্মান করা হয়েছে। ফলে ড্রেনের পানি বিদ্যালয় সংলগ্ন পুকুরে এসে জমা হওয়ার কারণে জলাবদ্ধতর সৃষ্টি হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটি মাঠ ও শ্রেণী কক্ষ নিচু হওয়ার কারণে পানিতে ডুবে গেছে বলে জানিয়েন শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে ৯ম শ্রেণীর শিক্ষার্থী আদিত্য এবং ৮ম শ্রেণীর শিক্ষার্থী রাহি বলেন, শ্রেণী কক্ষ বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় আমাদের স্কুল সাময়িক বন্ধ রয়েছে এতে আমাদের লেখা পড়ার বিঘ্ন ঘটছে। এ বিষয়ে সচেতন মহলের পক্ষ থেকে লালপুর সদর ইউনিয়র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রতিবার বর্ষার মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পানি নিস্কাশনের কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা জরুরি প্রয়োজন। এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খাজা শামীম ইলিয়াস হোসেন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে স্কুল সাময়িক ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রেণী কক্ষের পানি নিস্কাশন করে পুনরায় পাঠদান কার্যক্রম শুরু করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: বরকত উল্লাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris