৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাট পৌর নির্বাচনে একরামুলকে বিজয়ী করতে হবে: বিপাশা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
চারঘাট পৌর নির্বাচনে একরামুলকে বিজয়ী করতে হবে: বিপাশা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলার চারঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী একরামুল হককে বিজয়ী করতে চারঘাট পৌরসভা যুব মহিলা লীগের আয়োজনে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয় পৌরসভার আসকরপুর, চক মুক্তারপুর, মেরামতপুরসহ প্রমুখ স্থানে। উঠান বৈঠকে চারঘাট পৌরসভা যুব মহিলা লীগের সভাপতি বিউটি খাতুনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন।

প্রধান অতিথি বিপাশা খাতুন বলেন, চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। আপনারা নৌকাকে জয়ী করলে শাহরিয়ার আলম আরো বেশি করে বরাদ্দ এনে দিবেন। বর্তমান বিএনপির মেয়র পৌরসভায় কোন উন্নয়ন না করে নিজের উন্নয়ন করেছেন। পৌরবাসী এবার বিকুলকে বিপুল ভোটে পরাজিত করবে বলে পৌরবাসীর মুখে মুখে সুর উঠেছে। আগামী ২৮ ফ্রেরুয়ারি েেনৗকার বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাহিদা আখি, চারঘাট উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মহিলা ময়না খাতুন, জেলা ডুব মহিলা লীগের নেতা মেমরিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিপাশা খাতুন আরো বলেন, আগামী ২৮ ফেরুয়ারি নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবে হবে। এজন্য যুব মহিলা লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে। আর নৌকার ভোট কামনা করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন