শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন রাজশাহীতে পথচারীদের মাঝে ছাতা বিতরণ অমুসলিম নাগরিকের নিরাপত্তা ইসলামের নির্দেশনা বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮টি দেশই বারবার ট্রফি জেতে?

সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন

Paris
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

পবা থেকে সংবাদদাতা : দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারের চকরিয়ায় বৃক্ষরোপণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এর ধারাবাহিকতায় রাজশাহীতেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলার পবা এবং মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন কর্মসূচিতে উপস্থিত হয়ে এসব বৃক্ষরোপণ করেন। এ সময় তিনি বলেন, “আমাদের সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও অক্সিজেনের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
এদিনের পৃথক কর্মসূচিতে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার।
এছাড়াও পবা উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান, মোহনপুর উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান ও প্রচার সম্পাদক মাসুদ পারভেজ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পৃথক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জান্নাতুল ফিরদাউস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris