২৩ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ভ্যাকসিন নিলেন শেখ রেহানা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ভ্যাকসিন নিলেন শেখ রেহানা
বিজ্ঞাপন

এফএনএস : করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। তিনি গতকাল বুধবার সকালে এ ভ্যাকসিন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। গতকাল বুধবার পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৫ লাখেরও বেশি মানুষ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন