বৃহস্পতিবার

১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন রাজশাহীতে সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফুটপাতজুড়ে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন রাজশাহী নগরীর যাত্রী ছাউনিগুলোর হালচাল পদ্মা ব্যারেজ : আওতায় আসবে রাজশাহীসহ ১৯টি জেলা, ব্যয় ৩৪ হাজার কোটি টাকা ১০ বছর স্কুলিংয়ে এসএসসি, ১২ বছরে এইচএসসি : শিক্ষামন্ত্রী প্রচলিত ধারার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী দুইজন গ্রেফতার হলেও নগরীতে নির্মম প্রহারের প্রধান আসামীরা এখনো ধরাছোঁয়ার বাহিরে?

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আগামী বছরের (২০২৭ সাল) এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে। আর এইচএসসি পরীক্ষা ৬ জুন শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। আ ন ম এহছানুল হক মিলন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা সংস্কারে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছর শেষে ডিসেম্বরেই শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী। এজন্য গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনে শুরু করার মত দিয়েছেন অংশীজনরা। শিক্ষামন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করবো ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। তিনি বলেন, এই মন্ত্রণালয়ের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রক্সিমেটলি এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ এবং এইচএসসি ও সম্মানের প্রায় ২০ লাখ, এই ৪০ লাখ শিক্ষার্থী এসএসসি ও এসএসসিতে, তাদের লেখাপড়া ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষা দিতে এবং পাস করতে স্বাভাবিকভাবে যদি হয় তাহলে একটি শিক্ষার্থীর জীবনে ১৬ বছর সময় লাগে আর এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি আরও দুই বছর যোগ করলে ১৮ বছর সময় লাগে। কিন্তু আমরা ইতোমধ্যে দেখেছি, এই এসএসসি পাস করতে ২০ বছর বয়স হয়ে যায়। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি, জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কাভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। সিংক্রোনাইজ করতে চেয়েছি কীভাবে এই গ্যাপটা যেটা এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা, প্রায় এক বছর নষ্ট হয়ে যায় এবং এসএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা বসে থেকে প্রায় এক বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্নয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি। মন্ত্রী বলেন, ধরে নিচ্ছি, ডিসেম্বর ইজ দ্য অ্যান্ড অব দ্য ইয়ার এবং এটা হলো এক্সামিনেশন মান্থ। সেইদিকে আমরা এগুচ্ছিলাম। অর্থাৎ ক্লাস নাইন-টেন দুই বছর ডিসেম্বরে সিলেবাস কারিকুলাম শেষ হবে। সিলেবাস হওয়ার পর এসএসসি পরীক্ষা দেবেন। ঠিক সেভাবে রেজাল্ট দুই মাসের মধ্যে বেরিয়ে যাবে। আবার এইসএসসিতে ভর্তি হবে এবং তারা সময়মত বেরিয়ে যাবে এবং পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে। সেই জিনিসগুলোকে আমরা সিনক্রোনাইজ করার জন্য টার্গেট করে নিয়েছি যে ডিসেম্বর হচ্ছে আমাদের আইডিয়াল মান্থ। ক্লোজিং সেশন প্রত্যেকটা এসএসসি এবং এইচএসসি সেটাকে সামনে রেখে আমরা কাজ শুরু করেছি। এবার আমরা ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি। শিক্ষামন্ত্রী বলেন, আগামী এসএসসি পরীক্ষা স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এসএসসি শুরু করবো ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং তাদের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris