২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে শিশু সুরক্ষা ও বিবাহ প্রতিরোধে নাগরিক কমিটির সাথে সভা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে শিশু সুরক্ষা ও বিবাহ প্রতিরোধে নাগরিক কমিটির সাথে সভা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনে সরিৎ দত্ত গুপ্ত সম্মেলন কক্ষে শিশু সুরক্ষা ও শিশু বিবাহ প্রতিরোধে নাগরিক কমিটির সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু সুরক্ষার অন্যতম বিষয় হিসেবে শিশু বিবাহ প্রতিরোধ করতে নাগরিক কমিটির ভূমিকা শীর্ষক এই সভা ইউনিসেফের অর্থায়নে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগীতায় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজন করে।উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১, জনাব সরিফুল ইসলাম বাবু।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শারমিন সুবরীনা, ডিরেক্টর প্রোগ্রাম, এসিডি। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, আরডিএ এর প্রতিনিধি, রাজশাহী ইউনিট কমান্ডের মহানগর কমান্ডার, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিশু প্রতিনিধি এবং এসিডির প্রোগ্রাম অফিসার রুপম কুমার দেব ও জুলেখা খাতুন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন