বুধবার

৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিএমডিএ’র চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি জাফির তুহিন সুন্দর রাজশাহী নগরীকে আরো উন্নত আরো এগিয়ে নিতে চাই : রিটন আরডিএ অফিসে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতাকে শোকজ রাবি ভিসির সাথে জাপানের প্রতিনিধিদলের মতবিনিময় রাজশাহীতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় : প্রধানমন্ত্রী ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান

সুন্দর রাজশাহী নগরীকে আরো উন্নত আরো এগিয়ে নিতে চাই : রিটন

Paris
Update : বুধবার, ৬ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বুধবার (০৬ মে) বিকেলে নগরভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে এডিটরস ফোরামের নেতৃবৃন্দ নগরীর টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ শিল্পকারখানা চালু, যানজট নিরসন, আইটি সেক্টরের উন্নয়ন এবং কৃষিপণ্যভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক স্থানীয় পত্রিকার সম্পাদকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া রাসিক প্রশাসক রাজশাহীর সার্বিক উন্নয়নে রাজশাহী এডিটরস ফোরামের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে আস্থা ও বিশ্বাসের সাথে দায়িত্ব প্রদান করেছেন। আমি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে পরিচিত রাজশাহী নগরীকে আরো সবুজ, সুন্দর ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করতে চাই। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে পাইলট প্রকল্প হিসেবে ১০ দিনব্যাপী ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নগরীর খানাখন্দযুক্ত সড়কসমূহ চিহ্নিত করে মেরামত কাজ শুরু হয়েছে। সুন্দর নগরীকে আরও উন্নত করতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে চাই।’
সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।


আরোও অন্যান্য খবর
Paris