শনিবার

২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রুয়েটের ছাত্র হল-২ এ চোর সন্দেহে যুবক আটক সাপাহারে আম মৌসুমের নিরাপত্তায় বিশেষ নজরদারি রাজশাহীতে যুবকের মৃত্যুর ঘটনায় নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী গ্রেপ্তার পারমাণবিক ইস্যুতে মার্কিন সব শর্ত মানবে না ইরান : মোজতবা খামেনি বাংলাদেশ সীমান্তে ভারতকে পুশ-ইন বন্ধের আহ্বান জানাল হিউম্যান রাইটস ওয়াচ লালপুরে একটু বৃষ্টিতেই স্কুলের পাঠদান কক্ষে হাটু পানি শিক্ষার্থীদের দুর্ভোগ বাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী নিরাপত্তার ঘেরাটোপ যেন জনগণ থেকে দূরে না ঠেলে : প্রধানমন্ত্রী অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী প্যাকেজিংয়ে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান

আরডিএ অফিসে টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় যুবদলের দুই নেতাকে শোকজ

Paris
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর শাখা থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে দুই ওয়ার্ড নেতাকে। এরা হলেন, মহানগর যুবদলের ১৮নং ওয়ার্ডের (দক্ষিণ) আহ্বায়ক ধলু ও ১৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) সকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পুলিশের সামনে থেকে টেন্ডার বাক্স ছিনতাই ও সিডিউল ড্রপকে কেন্দ্র করে ঘটে যাওয়া বেআইনী কর্মকান্ডের সাথে জড়িত থাকার ভিডিও ফুটেজ ও তৎসংক্রান্ত অপরাধ প্রবণতা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে টেন্ডার বক্স ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হবার পর ঐদিন সন্ধ্যার মধ্যেই রাজশাহী মহানগর যুবদলের সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে অভিযুক্ত দুই ওয়ার্ড নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। উক্ত নোটিশে বলা হয়েছে, আপনি/আপনারা যুবদলের ওয়ার্ড পর্যায়ের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে অধিষ্ঠিত থাকা সত্ত্বেও, আপনার/আপনাদের বিরুদ্ধে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে টেন্ডারের বাক্স সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা রাজশাহী মহানগর যুবদলের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত ঘটনাটি সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় বিষয়টি সংগঠনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।
এমতাবস্থায়, উক্ত বিষয়ে আপনার সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। এই নোটিশ প্রাপ্তির ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি-এর নিকট সশরীরে উপস্থিত হয়ে আপনার/আপনাদের ব্যাখ্যা প্রদান করার জন্য বলা হলো। অন্যথায়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আপনার/আপনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে এ নোটিশ প্রদান করা হল।
উল্লেখ্য, রাজশাহীতে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) সকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী জোরপূর্বক টেন্ডার বাক্স নিয়ে গিয়ে এর ভেতরের দরপত্র বের করে দেখেন। পরে তারা বাক্সটি আবার ফিরিয়ে দেন। আরডিএ সূত্রে জানা যায়, বিভিন্ন পুরনো ও অচল মালামাল বিক্রির লক্ষ্যে সম্প্রতি একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব মালামালের মধ্যে ছিল কয়েকটি শৌচাগারের পুরনো দুটি বিলবোর্ড, আরডিএ পার্কের ছোট-বড় ২৭টি গাছ, ঢাকা লিঁয়াজোঁ অফিসের পাঁচটি সোলার প্যানেল, ১৪টি ব্যাটারি এবং একটি লিফটের ভাঙা যন্ত্রাংশসহ আরও কিছু উপকরণ। গত ২৭ এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয় এবং মঙ্গলবার (৫ মে) দুপুর ১টা পর্যন্ত ছিল জমা দেওয়ার শেষ সময়। শেষ দিনে টেন্ডার বাক্সের নিরাপত্তায় পুলিশের উপস্থিতিও নিশ্চিত করেছিল আরডিএ কর্তৃপক্ষ। পুলিশের সামনেই অভিযুক্তরা দলবল নিয়ে টেন্ডার বাক্যটি জোরপূর্বক ছিনিয়ে নেয়।

 


আরোও অন্যান্য খবর
Paris