সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের আচরণ গণহত্যা : কানাডা

Paris
Update : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের আচরণকে ‘গণহত্যা’ হিসেবে ঘোষণা করেছে কানাডার পার্লামেন্ট। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কানাডা এই ঘোষণা দিল। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে সর্বসম্মতভাবে এ-সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়। কানাডার হাউজ অব কমন্সে প্রস্তাবটি পাশে বিরোধী দলগুলোর পাশাপাশি সরকারি দল লিবারেল পার্টির বেশ কিছু সদস্যও ভোট দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য ভোটাভুটির সময় অনুপস্থিত ছিলেন।

ট্রুডো এখনই একে গণহত্যা বলতে নারাজ। তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রযোজন ছিল বলে মনে করেন। পার্লামেন্টে ভোটাভুটির আগে বিরোধী দলীয় নেতা এরিন ও’টুল বলেন, প্রস্তাবের মাধ্যমে দ্ব্যর্থহীন ও সুস্পষ্ট এই বার্তা পাঠানো দরকার যে কানাডা মানবাধিকার ও মানবিক মর্যাদার জন্য সবসময় দাঁড়াবে। এমনকি কিছু অর্থনৈতিক সুযোগ-সুবিধা ছাড় দেয়ার বিনিময়ে হলেও।


আরোও অন্যান্য খবর
Paris