সোমবার

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ আরডিএ’র নতুন চেয়ারম্যানের সামনে কঠিন চ্যালেঞ্জ দুবাইয়ে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী আরডিএ’র নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের দায়িত্ব গ্রহণ রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, ভাঙ্গন আতংক যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট

রাজশাহীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় গেলেন ভূমিমন্ত্রী মিনু

Paris
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী-২ (সদর) আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মো. জাহাঙ্গীরের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারী) রাতে নগরীর কাদিরগঞ্জে অবস্থিত ডা. জাহাঙ্গীরের বাসভবনে তিনি সাক্ষাৎ করতে যান। মিনু গিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হাসি মুখে বুকে জড়িয়ে নেন।
সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। তিনি রাজশাহীর উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ সময় ডাক্তার জাহাঙ্গীর বলেন, আগামীর রাজশাহী সুন্দর করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে রাজশাহীকে এগিয়ে নিয়ে আমরা একসঙ্গে কাজ করবো। আগামী দিনে সবাই মিলে মিশে সুন্দর রাজশাহী গড়ে তুলবো। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, জামায়াত নেতা আমিনুল ইসলামসহ বিএনপি ও মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভূমিমন্ত্রী এবং জামায়াত প্রার্থীর প্রশংসা করেন নেটিজেনরা।


আরোও অন্যান্য খবর
Paris