শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

জনপ্রতিনিধিশূন্য অবস্থাতেও উন্নয়ন ও সেবায় গতিশীল বাগমারা

Paris
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

শামীম রেজা, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় জনপ্রতিনিধিশূন্য পরিস্থিতি সত্ত্বেও সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার নির্ধারিত বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনার আলোকে সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি না থাকলেও প্রশাসনের দায়িত্ব ও কর্তব্যে কোনো শৈথিল্য নেই। কোথাও অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খাদ্য শস্য ক্রয় সংক্রান্ত বিষয়ে তিনি জানান, খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে অভিযুক্ত এক উপ-পরিদর্শক ইতোমধ্যেই শাস্তির আওতায় এসেছেন। পাশাপাশি ঘটনায় সংশ্লিষ্ট আরও কয়েকজন কর্মকর্তাকে বিভাগীয় শাস্তি হিসেবে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এ থেকে প্রমাণিত হয়, প্রশাসন কোনো অনিয়মকে প্রশ্রয় দেয় না।
উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, সরকারি পুকুর পরিষ্কারসহ বিভিন্ন ছোট-বড় উন্নয়ন প্রকল্প স্থানীয় চাহিদা, প্রকল্প অনুমোদন ও নির্ধারিত বরাদ্দের ভিত্তিতেই বাস্তবায়ন করা হচ্ছে। সকল ব্যয় সরকারি নিয়ম অনুযায়ী সম্পন্ন হয় এবং প্রতিটি বিল-ভাউচার অডিটযোগ্য।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন প্রসঙ্গে প্রশাসনের কর্মকর্তারা জানান, দিবসটির মর্যাদা রক্ষায় সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ড্রেস কোড অনুসরণ করা হয়েছে। অনুষ্ঠানের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে অফিসার্স ক্লাবের সৌজন্যে কিছু সময়ের জন্য একই ধরনের পোশাক ব্যবহার করা হয়। এতে কোনো ধরনের আর্থিক অনিয়ম হয়নি বলে প্রশাসন স্পষ্ট করেছে।
গ্রাম পুলিশ নিয়োগ প্রসঙ্গে উপজেলা প্রশাসনের বক্তব্য, নিয়োগ বোর্ড আইনানুগভাবে গঠিত হয় এবং মৌখিক পরীক্ষাসহ সব ধাপ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছিল। তবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রম বাতিল করে দেয়। প্রশাসনের দাবি, কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তাহেরপুর পৌরসভায় খাস জমি সংক্রান্ত বিষয়ে ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, সরকারি জমি ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। বিধি বহির্ভূত লিজ থাকলে তা বাতিল করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট পক্ষ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রতিকার চাইতে পারবেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইউএনও জানান, নির্বাচন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এতে দলীয় বা রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন,“যে কোনো অভিযোগ বা বিভ্রান্তির বিষয়ে আমার দপ্তরের দরজা সবসময় খোলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর পরিবর্তে সরাসরি এসে কথা বললে সঠিক তথ্য ও ব্যাখ্যা পাওয়া যাবে।”
কয়েকটি পত্রিকাসহ অনলাইন নিউজ পোর্টালে “বাগমারায় চলছে অভিভাবকহীন রাজত্ব” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতেই উপজেলা প্রশাসন চলমান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করতে এই ব্যাখ্যামূলক বক্তব্য প্রদান করেছে। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, গুজব ও অপপ্রচার উপেক্ষা করে বাগমারার সাধারণ মানুষ উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন।


আরোও অন্যান্য খবর
Paris