২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অটোরিক্সার পুনঃনির্ধারিত ভাড়ার তালিকা চালকদের মাঝে বিতরণ রাসিকের

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অটোরিক্সার পুনঃনির্ধারিত ভাড়ার তালিকা চালকদের মাঝে বিতরণ রাসিকের
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটোরিক্সার ভাড়া পুনঃনির্ধারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃপক্ষ। অনুমোদিত পুনঃনির্ধারিত ভাড়ার তালিকা অটোরিক্সার চালকদের বিনামূল্যে প্রদান করছে রাজশাহী সিটি কর্পোরেশন। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনে কয়েকজন অটোরিক্সা চালকদের হাতে ভাড়ার তালিকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাইদ।

ভাড়া তালিকাটি নগর ভবনের রাজস্ব বিভাগ থেকে সংগ্রহ করে অটোরিক্সায় প্রদর্শণের জন্য অটোরিক্সা মালিক/চালকদের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, অটোরিক্সা চালকদের দাবির পরিপ্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারি রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন অটোরিক্সার ভাড়া পুনঃনির্ধারণ করার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারি অটোরিক্সার ভাড়া পুনঃনির্ধারণ করে ঘোষণা করে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পুনঃনির্ধারিত ভাড়ায় রুট ভেদে ১ টাকা থেকে সর্বোচ্চ ২ টাকা ভাড়া বাড়ানো হয়েছে। সর্বনিম্নভাড়া ৫টাকা পূর্বের ন্যায় বহাল থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন