৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ উপজেলা বিএনপি

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি, স্পেশাল নিউজ
বাগমারায় মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ উপজেলা বিএনপি
বিজ্ঞাপন

ফারুক আহমেদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় মত পার্থক্য ও বিভেদ ভুলে বিএনপি দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। তারই ধারাবাহিকতায় বাগমারা উপজেলা বিএনপি সকল মতপার্থক্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হচ্ছেন। ৫৫রাজশাহী -৪ (বাগমারা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া ও ১ নং গোবিন্দ পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের মধ্যে আবেগঘন অন্তরঙ্গ একটি মুহূর্ত। তাদের দুজনের মধ্যে তারা বুকে বুক ভিড়িয়ে কোলাকুলি-মহব্বত উজ্জীবিত করে তুলেছে বাগমারা উপজেলা বিএনপি নেতাকর্মীদের। বাগমারা উপজেলা বিএনপির একটি সূত্র জানায়, দ্বিধাদ্বন্দ্ব মতপার্থক্য বিভেদ ভুলে গিয়ে বাগমারা উপজেলা বিএনপি নেতা কর্মীরা একত্রিত হচ্ছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ বাগমারায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়াকে ধানের শীষ মার্কায় ভোট প্রয়োগ করে বিজয়ী করার লক্ষ্যে। জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাগমারা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে সূত্রটি জানায়। বাগমারায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া ও ১ নং গোবিন্দ পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এর আবেগ ঘন অন্তরঙ্গ মুহূর্তে বাগমারা উপজেলা, তাহেরপুর ও ভবানীগঞ্জ পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতশত বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন