সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

Paris
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ চলাকালে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় প্রচারকালে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris