সর্বশেষ সংবাদ
বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ আগামীকাল

Paris
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

তথ্যবিবরণী : আগামীকাল বুধবার রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও বগুড়া জেলার মোট ১২টি পৌরসভার নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলরগণ শপথ গ্রহণ করবেন। বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর নির্বাচিত জনপ্রতিনিধিগণকে শপথ বাক্য পাঠ করাবেন। স্বাস্থ্য বিধি মেনে এদিন বেলা সাড়ে বারো টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে পাবনা পৌরসভা, রাজশাহীর মুন্ডমালা ও কেশর হাট পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা, নাটোরের সিংড়া পৌরসভা, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ পৌরসভা এবং বগুড়ার শিবগঞ্জ, ধুনট, নন্দীগ্রাম, গাবতলী ও কাহালু পৌরসভার মোট ১২ জন মেয়র, ৩৯ জন সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ১১৭ জন সাধারণ আসনের কাউন্সিলর শপথ নেবেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি প্রচার ও প্রচারণার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠান স্থলে উপস্থিতি থাকার অনুরোধ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris