২৫ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ | বিভাগ: বিশ্ব, স্পেশাল নিউজ
দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত
বিজ্ঞাপন

এফএনএস : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চূড়ায় এক শক্তিশালী বজ্রপাতের ঘটনা ঘটেছে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম বজ্রপাতের এই চাঞ্চল্যকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। গত বৃহস্পতিবার থেকে দুবাইয়ে শুরু হওয়া টানা বর্ষণ ও ঝোড়ো হাওয়ার প্রলয়ংকরী আবহাওয়ার মধ্যেই এই প্রাকৃতিক দৃশ্যটি ধরা পড়ে। ১৬৩ তলা বিশিষ্ট ২ হাজার ৭১৭ ফুট উচ্চতার এই বিশাল ভবনে বজ্রপাত হলেও এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। বুর্জ খলিফার নকশা এমনভাবে করা হয়েছে যে এটি বজ্রপাত অনায়াসেই প্রতিরোধ করতে পারে, ফলে আকাশচুম্বী এই স্থাপনাটি সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। দুবাইয়ের ক্রাউন প্রিন্স তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ছবিটির পাশাপাশি শহরটির বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, সামনের দিনগুলোতে দুবাইয়ে আরও অধিক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আমিরাতের জাতীয় আবহাওয়া দপ্তর ‘ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি’ (এনসিএম) জানিয়েছে যে, লোহিত সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের প্রভাবে দুবাইসহ সংলগ্ন অঞ্চলে এই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এই অস্থির পরিস্থিতি এবং আকস্মিক বজ্রপাতসহ বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। উল্লেখ্য, মরুভূমির শহর দুবাইয়ে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার এমন পরিবর্তন ও ভারী বর্ষণ জনজীবনে কিছুটা প্রভাব ফেললেও বুর্জ খলিফার মতো আধুনিক প্রকৌশলগত বিস্ময়গুলো যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম হিসেবে তৈরি করা হয়েছে। সূত্র: গালফ নিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন