সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Paris
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহণকারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম।

তিনি ভাষা আন্দোলন সৃষ্টির ইতিহাস, ভাষা আন্দোলন ও পরবর্তীতে ভাষা আন্দোলনের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস চমৎকারভাবে তাঁর বক্তব্যে তুলে ধরেন। রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন ও ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর কবির। সভামঞ্চে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুজ্জামান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।


আরোও অন্যান্য খবর
Paris