২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ডে ক্রীড়া অনুষ্ঠান

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ডে ক্রীড়া অনুষ্ঠান
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজশাহী সিটি কর্পোরেশনের অন্তর্গত ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ক্রিড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এই ক্রিড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ন আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মোহাম্মদ শরীফ রুমন। বিশেষ অতিথি ছিলেন, ১৯নং ওয়ার্ড উত্তর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ডাবলু, রাজশাহী সিটি কলেজের সাবেক ভিপি লুৎফুল হায়দার স্বপন, ছোটবনগ্রাম আঞ্জুমান হেদায়েতুন জামে মসজিদ’র সভাপতি মোঃ মাখন। সাব্বির হোসেন শাওন-এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শরিফুল ইসলাম রেজু। ক্রীড়া অনুষ্ঠানে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্রিড়া অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন