বৃহস্পতিবার

১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তানোরে ব্র্যাকের প্রতিষ্ঠান পরিদর্শনে অস্ট্রেলিয়ান-কানাডিয়ান হাই কমিশনার বেগম খালেদ জিয়া তাঁর জীবন দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন : মিলন পদ্মাচরে মুড়িকাঁটা পেঁয়াজের বাম্পার ফলন মান্দায় অবৈধভাবে উত্তোলনকৃত বালি জব্দ, প্রকাশ্যে নিলামে বিক্রি রাজশাহী অঞ্চলে ৬ হাজার হেক্টর জমিতে কমেছে আলু চাষ তালন্দ কলেজে নিয়োগের আগেই কোটি টাকার লেনদেন গাজা উপত্যকায় মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে ৯৫ হাজার শিশু : জাতিসংঘ রাজশাহীর অধিকাংশ সোলার সিস্টেম ৬ মাসেই অকেজো! রাজশাহী চেম্বার অব কমার্স’র নির্বাচন স্থগিত তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন বিদ্রোহী প্রার্থিরা

হাদী ও এরশাদের উপর হামলাকারীদের দ্রুত আইনের আইনের আওতায় আনতে হবে : মিনু

Paris
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী ও চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদ উল্লাহর উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরণের ন্যাক্কারজনক হামলা করার সাহস না পায়। আমাদের সন্তানতুল্য ওসমান হাদীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর বাটার মোড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ও চট্টগ্রামের বিএনপি নেতা এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মিনু আরো বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনো হামলা-মামলাকে ভয় পায়না। দীর্ঘ ১৭ বছর তারা হামলা-মামলা ও নির্যাতন উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা হামলা চালিয়ে নির্বাচন বানচালের যে অপচেষ্টা চালাচ্ছে তা কখনোই বাস্তবায়ন হবে না। জিয়ার সৈনিকেরা ভয় পায়না। জিয়ার সৈনিকেরা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রাজপথে ছিল, আছে ও থাকবে।
আমরা এই প্রতিবাদ মিছিল থেকে ওসমান হাদী ও বিএনপি নেতা এরশাদ উল্লাহর উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরণের হামলা চালানোর সাহস কেউ দেখালে জনগনকে সাথে নিয়ে বিএনপি তা রুখে দিবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মিনু বলেন, ৫ আগস্টের মামলায় যারা কারাগারে গিয়ে জামিনে বাইরে বের হয়ে এসেছে তাদের উপর নজর রাখুন। তারা কি করছে? যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। প্রয়োজনে মহানগর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক ও আমাকেও জানান। আমরা কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সুযোগ দিবো না। আমরা জুলাই যোদ্ধা ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করছি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন সভাপতির বক্তব্যে বলেন, তপসিল ঘোষণার পরপরই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। একটি চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচন বানচাল করতে চায়। আমরা বিএনপি নেতাকর্মীরা কোনোভাবেই সেই সুযোগ দিবোনা।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, শরিফ ওসমান হাদী ও বিএনপি নেতা এরশাদ উল্লাহর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহিলাদলের কেন্দ্রীয় নেত্রী রোকসানা পারভিন টুকটুকি, রাজশাহী মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন ও ছাত্রদল নেতা এমদাদুল হক লিমন।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সহ-সভাপতি আলী আশরাফ মাসুম, সহ-সভাপতি এড. ওয়ালিউল হক রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশ শেষে বাটার মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের মালেপাড়া, সোনাদিঘির মোড়, মনিচত্বর, সাহেব বাজার, জিরো পয়েন্ট ও গনকপাড়াও হয়ে আবার বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে রাজশাহী মহানগর বিএনপির অধীনস্থ বিভিন্ন থানা এবং ওয়ার্ডের বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।


আরোও অন্যান্য খবর
Paris