২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের ভাতা ও পেনশন বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসুচী

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের ভাতা ও পেনশন বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসুচী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গ্রামীণ ব্যাংকের শতভাগ পেনশন সমর্পনকারী অবসরপ্রাপ্তদের জন্য সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী উৎসব ভাতা, চিকিৎসাভাতা, বৈশাখীভাতা ও পেনশন পুনঃস্থাপন বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসুচী পালিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহীর ডাংপাড়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় পরিচালকের বাসভবনের সামনে এ কর্মসূচী পালন করেন গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান সমিতির রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ। এসময় তারা বলেন, বাংলাদেশ সংবিধানের আর্টিকেল ১৫২তে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশ রাষ্ট্র বলতে আমরা বুঝি পার্লামেন্ট, সরকার এবং রাষ্ট্রীয় বিধিবদ্ধ সংস্থা।

যেসব সংস্থা, সংগঠন বা কোম্পানির কার্যাবলী অথবা প্রধান কার্যাবলী রাষ্ট্র কর্তৃক তৈরী বিশেষ কোন আইন, স্ট্যাটিউট বা অর্ডিন্যান্স দ্বারা পরিচালিত হবে সে প্রতিষ্ঠানই রাষ্ট্রীয় বিধিবদ্ধ সংস্থা। ১৯৮৩ সালে বাংলাদেশ সরকার রাষ্ট্রের পক্ষে গ্রামীণ ব্যাংক অর্ডিন্যান্স জারী করেন। গ্রামীণ ব্যাংক শুরু হতে এ যাবৎ সরকারী নিয়ম মোতাবেক সময়ে ঘোষিত পে-স্কেল, মহার্ঘ ভাতা বৈশাখী ভাতা সহ সরকার যখন যে সুবিধা দিয়েছে তা বাস্তবায়ন করে আসছে। এসময় উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলমাছ উদ্দিন,

সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, রাজশাহী জেলা কমিটির সভাপতি গোলাম নবী সহ রাজশাহী বিভাগের সকল নেতৃবৃন্দ। এবিষয়ে পরিচালক সামেনা বেগম বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি এবং প্রধান কার্যালয়ে জানিয়েছি। এবিষয়ে প্রধান কার্যালয় থেকে কোন সঠিক অনুমতি দেয়নি। আইনিভাবে তারা ভাতা পেলে আইনি প্রক্রিয়ায় নিতে হবে। এবিষয়ে আমার কিছু করার নেই।
গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন