খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মৎসজীবীদল বোয়ালিয়া থানা পূর্ব এর দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে গতকাল রোববার বিকেলে রাজশাহী নগরীর বেলদারপাড়া মোড়ে জাতীয়তাবাদী মৎসজীবীদল বোয়ালিয়া থানা (পূর্ব) এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয়তাবাদী মৎসজীবীদল রাজশাহী মহানগর কমিটির সভাপতি সভাপতি জাকের আলী শান্তি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, মোঃ তমিজ ও সদস্য মোঃ মান্নু, জাতীয়তাবাদী মৎসজীবীদল বোয়ালিয়া থানা (পূর্ব) এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক মোঃ মালেক প্রামানিক, জাতীয়তাবাদী মৎসজীবীদল বোয়ালিয়া থানা (পশ্চিম) এর সভাপতি মাসুদ রানা বাবু, সাধারণ সম্পাদক মোঃ নাসিম, বোয়ালিয়া থানা (পূর্ব) এর সহসভাপতি মোঃ তাজিমুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ লিটন আলী সহ জাতীয়তাবাদী মৎসজীবীদল এর নেতামীরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন শিরোইল কলোনী বড় জামে মসজিদের খতিব আলহাজ¦ হাফেজ মোঃ ইলিয়াস আলী। শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
