খালেদা জিয়ার সুস্থতা কামনায় সড়ক পরিবহন গ্রুপ ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ননের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ননের উদ্যোগে গতকাল বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব মোঃ নজরুল ইসলাম হেলাল, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দপ্তর সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যনির্বাহী সদস্য শওকত আলীসহ রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ননের সদস্যবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুর খালেক। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
