সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারের সাথে সড়ক পরিবহন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Paris
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এবং উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার ডা. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের দপ্তরে এবং পুলিশ কমিশনারের দপ্তরে এ সাক্ষাত করেন। এসময়  রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এবং উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা শেষে কমিশনারের সাথে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব মোঃ নজরুল ইসলাম হেলাল, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের দপ্তর সম্পাদক ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যনির্বাহী সদস্য শওকত আলী, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যনির্বাহী সদস্য শ্রী সঞ্চয় কুমার হলদারসহ রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এবং উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris