সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

রাজশাহী বারের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

Paris
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার : রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ.এইচ.এম মাহামুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ আব্দুর রহমানসহ অন্যান্য বিজ্ঞ বিচারকবৃন্দ। উক্ত বার্ষিক ভোজে আরও উপস্থিত ছিলেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের আটবারের নির্বাচিত সভাপতি আলহাজ্ব এ্যাড. মো. আবুল কাসেম ও সাতবারের নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. মো. জমসেদ আলী। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মো. রইসুল ইসলাম, মহানগর পিপি আলহাজ্ব এ্যাড আলী আশরাফ মাসুম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড মো. পারভেজ তৌফিক জাহেদী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মো. আবদুল মালেক রানা, সহ-সভাপতি এ্যাড. জানে আলম, অডিট সম্পাদক এ্যাড এস. মাহবুব জুবেরী রাজু, নারী শিশু পিপি এ্যাড. ইমতিয়ার মাসরুর আল আমিন, দুর্নীতি দমন কমিশন (দুদক)’র পিপি এ্যাড. সেলিম রেজা মাসুমসহ অন্যান্য আইনজীবীগণ।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হবার কারনে বার্ষিক ভোজ উপলক্ষে রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি বাতিল করে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করেন আইনজীবীরা।


আরোও অন্যান্য খবর
Paris