বুধবার

১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিলের বুকে সবুজ-সোনালী সমারোহ, কৃষকের স্বপ্ন রাজশাহী নগরীতে উচ্চশব্দে বাইক চালানো নিয়ে সংঘর্ষ, হামলা, পুড়ল ৪ মোটরসাইকেল কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি ১০ ধরনের সুবিধা পৌঁছে দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে গণধ্বনি পত্রিকার ১০ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান ভোরের নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে শুরু হবে ১৪৩৩ বঙ্গাব্দ ইরানের চমক, বিধ্বস্ত রেল যোগাযোগ আবার চালু হলো দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ২৫ জন ছাত্রীকে স্কলারশিপ দেবে যুক্তরাজ্য বাংলা নববর্ষ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

মৎস্যজীবী দল কাশিয়াডাঙ্গা থানার প্রধান কার্যালয় ও নির্বাচনী অফিস উদ্বোধন

Paris
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর টুলটুলিপাড়া মোড়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কাশিয়াডাঙ্গা থানা শাখার প্রধান কার্যালয় ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুর নির্বাচনী অফিস উদ্বোধন হরা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু উপস্থিত হয়ে এই কার্যালয় উদ্বোধন করেন। তবে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁর সুস্থ্যতা কামনা করে দোয়া মাগফিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কাশিয়াডাঙ্গা থানা সভাপতি মোঃ মন্টু। এসময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রাজশাহী মহানগরের সভাপতি জাকের আলী, সাধারণ সম্পাদক সফিকুর রহমান, মৎস্যজীবী দল কাশিয়াডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রেজাউল করিম,  মৎস্যজীবী দল রাজপাড়া থানা সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাবু, মৎস্যজীবী দল মতিহার থানা সভাপতি জেনারুল ইসলাম জিন্নাহ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম হাবিব, মৎস্যজীবী দল বোয়ালিয়া থানা (পূর্ব) সভাপতি মাসুদ রানা বাবু, প্রচার সম্পাদক সোহেল রানা, হড়গ্রাম পূর্বপাড়া মহল্লা কমিটির সভাপতি মুক্তার হোসেন বাবু, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, রাজপাড়া থানা বিএনপি সভাপতি মিজানুর রহমান মিজান ও সাবেক সভাপতি মোঃ শওকত আলী এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ রাজশাহী জেলার সদস্য সচিব আজিজুল ইসলাম ভূইয়া প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris