২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় সিএনজির ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় সিএনজির ধাক্কায় ব্যবসায়ী নিহত
বিজ্ঞাপন

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী সিএনজির ধাক্কায় ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাজবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি পুঠিয়া রাজবাড়ি বাজারের মৃত পুলক দত্তের ছেলে। জানা গেছে, রাজশাহী জেলার আড়ানী-পুঠিয়া সড়কে রাজবাড়ী এলাকায় সকালে বিজন দত্ত (৫৫) হাটাহাটি করতে বাড়ি থেকে বের হয়। হাটাহাটি করার সময় পুঠিয়া ত্রিমোহনী বাজারের দিকে থেকে ছেড়ে আসা দ্রুতগামী সিএনজি বিজন দত্তকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, নিয়মিত একটি মামলা হয়েছে। আর পারিবারিক অনুরোধের কারনে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাহ করার অনুমতি দেওয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন