সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

রাবি ক্যাম্পাসের খাবার দোকানে অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা

Paris
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের (রাবি) কয়েকটা হোটেল ও খাবার দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। অভিযানকালে নানা অনিয়ম ও নিরাপদ পরিবেশে খাবার তৈরি না করাসহ মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় সিলসিলাসহ পাচঁটি খাবার দোকানকে প্রায় অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়৷ সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
কৃষি অনুষদের সামনের দোকানগুলো থেকে অভিযান শুরু হয়ে পরবর্তীতে সিলসিলা, চারু আড্ডা ও পরিবহন মার্কেট সহ ক্যাম্পাসের অন্যান্য স্থানের দোকানগুলো পরির্দশন করা হয়। অপরিচ্ছন্ন, স্বাস্থ্যবিধি মেনে না চলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়সহ বিভিন্ন কারণে সতর্কতামূলক অর্থদণ্ড প্রদান করা হয়৷ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু ও সাধারণ শিক্ষার্থীদের অনুরোধে এই বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানের দোকান গুলো পরিদর্শন করেছি এবং যেখানে সমস্যা দেখেছি তাদের অর্থদণ্ডে দন্ডিত করেছি। দোকানিরা জানিয়েছেন পরবর্তীতে তারা কোনো ধরনের ভুল করবেন না এবং অধিক সচেতন থাকবেন। তিনি আরও বলেন, আমরা তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এখন আমরা নিয়মিত ভাবে এমন কার্যক্রম পরিচালনা করবো। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ভ্যানের সাহায্যে খাওয়ারে গুণগত মান এবং পরিচ্ছন্নতার বিষয়ে পরীক্ষা চালানো হয়েছে বলেও জানান তিনি। এসময় ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মচারী-কর্মকর্তা, রাকসু’র পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক, সিওয়াইবি রাবি শাখার নেতৃত্ববৃন্দ, প্রক্টিয়াল বডির সদস্যসহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলসিলাকে ৩০ হাজার, চারু আড্ডাকে ৭ হাজার এবং বাকি তিনটি দোকানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়৷


আরোও অন্যান্য খবর
Paris