সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান

Paris
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

দলীয় স্বার্থে ইসলামের ব্যাখ্যা দিলে রাষ্ট্র ও সমাজে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম-খতিব সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এসময় জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি ওলামা-মাশায়েখদের দোয়া ও সমর্থন কামনা করেন। তারেক রহমান বলেন, দলীয় হীন স্বার্থে ইসলামের বিধান ব্যাখ্যা করা হলে রাষ্ট্র ও সমাজে অস্থিরতা তৈরি হতে পারে। এ অস্থিরতা দূর করতে ওলামা-মাশায়েখদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশে ৫০ হাজারের বেশি মাদরাসা, সাড়ে ৭ লাখ মসজিদ এবং প্রায় ১৭ লাখ ইমাম-খতিব রয়েছেন। এসব মানুষকে বাইরে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ভবিষ্যতে ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় তহবিল থেকে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর ঘোষণা দেন তারেক রহমান। বলেন, ওলামা-মাশায়েখদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘সার্ভিস রুল’ ও ‘কল্যাণ ট্রাস্ট’ প্রতিষ্ঠার পরিকল্পনাও বিএনপির রয়েছে। স্বাধীনভাবে দ্বীনি দায়িত্ব পালন ও সামাজিক রাষ্ট্রীয় মর্যাদা প্রতিষ্ঠার সাত দফা দাবির পক্ষে সমর্থন গড়ে তুলতে এ সম্মেলন আয়োজন করা হয়। সম্মিলিত ইমাম-খতিব পরিষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দুই হাজার আটশ থেকে তিন হাজারের মতো ইমাম-খতিব অংশ নেন। সম্মেলনে ইমাম-খতিব জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, সদস্যসচিব মুফতি আজহারুল ইসলাম, জামায়াতের আমির ডা. শফিকুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।-এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris