স্টাফ রিপোর্টার, সাবাইহাট : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে সামাজিক যোগাযোগ মাধমে কতিপয় আইডি থেকে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির আহবায়ক ও ধানের শীষ মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া’র নামে মিথ্যা অপপ্রচার, বিভ্রান্তি ও বিষোদগার করা হচ্ছে। এ সবের প্রতিবাদে শনিবার (২২ নভেম্বর) বিকেল পাঁচ’টায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে শিল্পকলা একাডেমিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করা হয়। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া ।
প্রধান অতিথি বলেন, আপনারা আমার সমালোচনা করেন আপত্তি নেই। কিন্তু বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করবেন না। ফেসবুকে বিভ্রান্ত ছড়িয়ে লাভ হবে না। গণতন্ত্র এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যিনি কাজ করছেন, তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। তিনি কষ্টিপাথরে যাচাই করে সারাদেশে ধানের শীষের প্রার্থী নির্বাচন করেছেন। বিএনপি করতে হলে দলীয় সিদ্ধান্ত মানতে হবে। তিনি একটি দলকে ইঙ্গিত দিয়ে বলেন, আপনারা কখনও পিআর, কখনও গণভোট এসব নিয়ে সমালোচনা না করে নির্বাচনী ট্রেনে উঠার চেষ্টা করুন। আপনারা বলেন এক আর করেন আরাক। তাঁতিদল বাগমারা উপজেলা শাখার আহবায়ক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলাল শাহ, মাড়িয়ার সভাপতি হুজুর আলী, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, এ্যাড: নাসির উদ্দীন, জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, তাঁতি দলের সদস্য সচিব জাকিরুল রশীদ, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা বকুল, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক এমদাদুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, নরদাশ ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, ওলামা দলের জেলা সদস্য মকলেছুর রহমান মুকুল (বাস্তবাদী), তারেক জিয়ার প্রজন্ম দলের উপজেলা সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন সনি, তারেক জিয়ার প্রজন্ম দলের আউচপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।