স্টাফ রিপোর্টার : রাজশাহী সদর আসন-২ এ বিএনপি থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনুকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এজন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল বের করেছে ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নেতাকর্মীরা নগরীর রামচন্দ্রপুর থেকে মিছিলটি বের করে নগরীর হাদির মোড়, বৌবাজার, সাধুর মোড়, মিরের চক ও বাসার রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করেন। মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা অধ্যক্ষ একরামুল হক, রাকেশ চৌধুরী গৌতম, বরজাহান আলী ও আফজাল হোসেন উজ্জল। মিছিলে বিএনপি ও যুব নেতাদেও মধ্যে উপস্থিত ছিলেন, হজরত আলী, আরমান আলী, মোহাম্মদ শ্যামল, মাসুম, সেলিম, সাইদুর রহমান, মানিক, নবাব, সিপন, গালিব, ডাবলু ও দিপা সহঅনান্য নেতৃবৃন্দ। মিছিল থেকে ভোটারদের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানানো হয়। বিএনপির নেতারা বলেন, মিজানুর রহমান মিনু, দীর্ঘ ১৭ বছর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং ৫ বছর এমপি ছিলেন। তিনি রাজশাহীর রাস্তাঘাট, ড্রেনেজ প্রকল্পসহ নগরীর অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তাঁকে রাজশাহী সদর আসনে মনোনয়ন দেয়ায় বেগম খালেদ াজিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে এই অঞ্চলের মানুষ মিজানুর রহমান মিনুকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করতে চান বলে উল্লেখ করেন তার।