২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জ্ঞানভিত্তিক শিক্ষাই আগামীর বৈষম্যহীন দেশ গড়বে : মিলন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ৮:৫৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
জ্ঞানভিত্তিক শিক্ষাই আগামীর বৈষম্যহীন দেশ গড়বে : মিলন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, ‘একটি জাতির অগ্রগতির মূল শক্তি হলো তার দক্ষ, সুশিক্ষিত ও সচেতন তরুণ প্রজন্ম। বিশ্ব যখন দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে, তখন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণদের সর্বাধুনিক জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তুলতে হবে। চাহিদা ভিত্তিক শিক্ষা ও পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ কারিকুলাম বাস্তবায়ন ছাড়া কোনো দেশ দীর্ঘমেয়াদে সমৃদ্ধ হতে পারে না। বর্তমান সময়ের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তরুণ প্রজন্মকে গবেষণা, পাঠচর্চা ও মুক্তচিন্তার অনুশীলনের দিকে আরও বেশি মনোযোগী হতে হবে।’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে কেশরহাট মহিলা কলেজে আয়োজিত ‘আগামীর বাংলাদেশকে জানুন ও পড়ুন’ প্রতিপাদ্যে তরুণ প্রজন্মের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. শফিকুল হক মিলন বলেন, আধুনিক বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় টিকে থাকার জন্য তরুণদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি অত্যন্ত জরুরি। বই মানুষকে মুক্তচিন্তার পথে নিয়ে যায়, সঠিক মূল্যবোধ গঠনে সহায়তা করে এবং জাতির ভবিষ্যৎ পথরেখা বুঝতে সক্ষম করে তোলে। তারেক রহমানের রাজনৈতিক দর্শন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিএনপির ভূমিকা সম্পর্কিত বিতরণ করা বইগুলো শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশে তরুণরা হবে জ্ঞান-চেতনায় সমৃদ্ধ, যুক্তিবাদী এবং দেশগঠনের নেতৃত্ব দেওয়ার সক্ষম। আর সেই ভবিষ্যৎ তৈরির জন্য আজ থেকেই পাঠচর্চায় মনোনিবেশ করা প্রয়োজন।’ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বই বিতরণ অনুষ্ঠানের সভাপতি কে. এইচ. রানা শেখের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেশরহাট পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো, বিএনপির কেশরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে বৃহস্পতিবার মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিষহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন এডভোকেট শফিকুল হক মিলন। জাহানাবাদ ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসাহাক শেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল হোসেন সাহল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম। এছাড়াও মোহনপুর উপজেলা ও অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন