স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, নভেম্বরের শেষ দিকে শহীদ জিয়াউর রহমানের ‘প্রতিচ্ছবি হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ৪নং ওয়ার্ড ফুটবল প্রিমিয়ার টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাজশাহী মহানগীর বলুনপুর ঈদগা মাঠে প্রধান অতিথি বক্তব্য এই তথ্য জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক মোহা. রকিব উদ্দীন টুটুল। মিনু বলেন, দেশের জন্য গত ২০২৪ এ যারা আহত ও নিহত হয়েছেন তাদের ও তাদের পরিবারকে সহযোগিতার আওয়তায় আনা হবে। শিক্ষা নগরীর পাশাপাশি খেলার মাধ্যমে রাজশাহীকে ক্রীড়া জগতে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন-অর-রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মো. ওয়ালিউল হক রানা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আহসান হাবিব রুবেল সহযোগিতায় ছিলেন মইনুল ইসলাম মানিক, প্রধান শিক্ষক মো. গোলাম মোর্তুজা মিল্টন সিনিয়র, মো. মিলন হোসেন।
অনূর্ধ্ব ১৫ ফুটবল টুর্নামেন্ট আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে মনিরুল স্মৃতি সংঘ ২-৩ গোলে নবীন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। ৪ নং ওয়ার্ড ফুটবল প্রিমিয়ার টুর্নামেন্টে নয়টি দল অংশগ্রহণ করে। ফাইনালে আয়াত কিং ২-৩ গোলে বিজায় অর্জন করেন নবীন স্পোটিং ক্লাব।