২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় হাজী সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন

মোহনগঞ্জ প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকাল ১০টায় ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে বাগমারা হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাগমারা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আব্দুল বারী সরদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল খালেক।
বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আলহাজ্ব অহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল আহাদ কবিরাজ, বেলঘরিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল আলম আল হাসানী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগমারা উপজেলা জামায়াতের আমীর ও ইসলামী চিন্তাবিদ মাস্টার কামরুজ্জামান হারুন, হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাসেম, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা শফিউদ্দিন, মাওলানা ইসমাইল হোসেন, মাস্টার আনিছুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম মডি এবং অন্যান্য আলোচকবৃন্দ।
সমাবেশে বাগমারার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার হাজীগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ আব্দুল বারীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের বিজয় নিশ্চিত করতে জামায়াতে ইসলামী ছাড়া বিকল্প নেই বলেও তাঁরা মন্তব্য করেন। ডাঃ আব্দুল বারী তাঁর বক্তব্যে বলেন— বাংলাদেশ থেকে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অনিয়ম দূর করতে হলে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতেই হবে। এতে শুধু বাগমারা নয়, সারা দেশ নিরাপদ থাকবে। জামায়াত ক্ষমতায় এলে কেউ অধিকারবঞ্চিত হবে না। ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতিই জামায়াতের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন