রাজশাহীর চারঘাট সীমান্ত হতে ভারতীয় ফেনসিডিল আটক
প্রেস বিজ্ঞপ্তি : ১১ নভেম্বর ২০২৫ রাত্রি আনুমানিক ০০৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র নিয়মিত একটি টহল দল সীমান্ত পিলার ৭২/২-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার চারঘাট থানাধীন চক মুক্তারপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি প্লাষ্টিকের বস্তায় ২০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
