২৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ডেটিং অ্যাপে মামদানিকে ফিরিয়ে দিয়েছিলেন এক তরুণী

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ | বিভাগ: lead
ডেটিং অ্যাপে মামদানিকে ফিরিয়ে দিয়েছিলেন এক তরুণী
বিজ্ঞাপন

ডেটিং অ্যাপে ফিরিয়ে দেয়ার গল্প কখনো কখনো সারাজীবনের আফসোস হয়ে সামনে আসে। আর ঠিক এমনই একটি গল্প এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে সয়লাব। কয়েক বছর আগে ডেটিং অ্যাপ ‘হিঞ্জ’-এ জোহরান মামদানির সঙ্গে পরিচয় হলেও তাকে ফিরিয়ে দিয়েছিল এক তরুণী। কারণ একটাই- তার উচ্চতা! সেই তরুণীর বক্তব্য অনুযায়ী, জোহরানের প্রোফাইলে লেখা ছিল ৫ ফুট ১০ অথবা ৫ ফুট ১১। আর তার ধারণা ছিল- ‘ছেলেরা সাধারণত উচ্চতা বাড়িয়ে লেখে’, তাই হয়তো প্রকৃত উচ্চতা ৫ ফুট ৯-এর বেশি নয়! সেই ‘হাইট ফিল্টার’-ই তাকে আজ হাসির পাত্রে পরিণত করেছে ইন্টারনেটের জগতে। সম্প্রতি টিকটকে পোস্ট করা সেই অভিজ্ঞতার স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে এক্স-এ (টুইটার)। একটি জনপ্রিয় পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন: ‘ফাম্বল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দির সবচেয়ে বড় ভুল। আরেকজন মন্তব্য করেছেন: ‘কল্পনা করো, ভবিষ্যতের মেয়রকে শুধু উচ্চতার জন্যই ফিরিয়ে দিলেন!’ আরেকটি মন্তব্য আরও শিরোনাম নজর কাড়ে- ‘ঠিক এই কারণেই, কোথাও ভবিষ্যতের প্রেসিডেন্ট এখনো পর্যন্ত পরিচয় পর্ব ও কথা বলার সুযোগও পাচ্ছে না।’ মজার ব্যাপার হচ্ছে, যে হিঞ্জ-এ তাকে ফিরিয়ে দেয়া হয়েছিল, সেই একই অ্যাপেই ২০২১ সালে পরিচয় হয় জোহরান মামদানি ও তার স্ত্রী রামা দুয়াজির। সম্পর্কের শুরু থেকে তারা আলোচনার বাইরে ছিলেন। ২০২৪ সালের অক্টোবরে তাদের আংটি বদল হয়। পরের ডিসেম্বর দুবাইয়ে বুর্জ খলিফার সামনে জাঁকজমকভাবে ‘নিকাহ ও এনগেজমেন্ট’ অনুষ্ঠান হয়। এরপর ২০২৫ সালের শুরুতে নিউইয়র্ক সিটির ক্লার্ক অফিসে তাদের সিভিল ওয়েডিং এবং পরবর্তীতে উগান্ডায় আরেকটি পারিবারিক উৎসব হয়।সিরিয়ান-আমেরিকান শিল্পী রামা দুয়াজি সাধারণত আলোচনার বাইরে থাকেন, কিন্তু নির্বাচনী প্রচারণা থেকে উদযাপন- সবখানেই অটল সমর্থন নিয়ে স্বামী জোহরানের পাশে দেখা গেছে তাকে। আর যেই তরুণী ভুল করেই ‘ফিরিয়ে দিয়েছিলেন’, তিনি আজ বুঝতে পারছেন-কখনো কখনো ‘৫ ফুট ৯’-ও হতে পারে সবচেয়ে বড় সুপারহাইট।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন