বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিনুকে মনোনয়ন দেয়ায় মৎসজীবী দল নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

Paris
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে মনোনয়ন দেয়ায় গতকাল বুধবার বিকেলে রাজশাহী নগরীতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মৎসজীবী দল। মোটরসাইকেল শোভাযাত্রাটি নগরীর ৭টি থানা এলাকা প্রদক্ষিণ করে সন্ধ্যায় বিএনপির মনোনিত প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসভবনে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত নেতা-কর্মীরা মিজানুর রহমান মিনুর সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় মিজানুর রহমান মিনু দেশ ও জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মিজানুর রহমান মিনুকে মনোনয়ন দেওয়ায় আমরা উচ্ছ্বসিত এবং তারা জনগণের কাছে গিয়ে ভোট প্রার্থনার মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মিনুকে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে মিজানুর রহমান মিনুকে প্রার্থী ঘোষণা করায় জাতীয়তাবাদী মৎসজীবী দল রাজশাহী মহানগর-এর আয়োজনে নগরীর ৭ থানা ও সকল ওয়ার্ডের নেতাকর্মীরা গতকাল বিকেলে নগরীর উপশহর নিউমার্কেটের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। মোটরসাইকেল শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় ধানের শীষ উঁচিয়ে ভোট প্রার্থণা করা হয়।
মোটরসাইকেল শোভাযাত্রা ও সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনুর সাথে মতবিনিময় সভায় জাতীয়তাবাদী মৎসজীবী দল রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ নাজমুল হক বাবুল, জাতীয়তাবাদী মৎসজীবী দল রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ জাকের আলী, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, মৎসজীবী দল বোয়ালিয়া থানা (পশ্চিম) সভাপতি মাসুদ রানা বাবু, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার নাদিম, রাজপাড়া সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সাবু, কাশিয়াডাঙ্গা থানা সভাপতি মোঃ মন্টু, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, শাহ্মখদুম থানা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিঠুন, মতিহার থানা সভাপতি মোঃ জিয়ারুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম হাবিব, চন্দ্রিমা থানা সভাপতি মোঃ আনোয়া হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ভুটান সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris