উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির সভাপতি নম্র চৌধুরী, মহাসচিব নজরুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টার
সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীকে সভাপতি ও নজরুল ইসলাম হেলালকে মহাসচিব করে উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ০৭/০৭/২০২৫ইং তারিখের সভার মাধ্যমে গঠিত ৫ জন উপদেষ্টাসহ ৩৪ সদস্য বিশিষ্ট কার্য্যকরী কমিটিকে অনুমোদন প্রদানের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বরাবরে আবেদন করা হয়। এর প্রেক্ষিতে সকল কাগজ-পত্র পরীক্ষা শেষে আপনাদের আবেদন বিবেচনা পূর্বক উক্ত কমিটিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে আগামী-২ বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে।
কমিটির উপদেষ্টারা হলেন, মোঃ আমিনুল ইসলাম সেন্টু (চাঁপাইনবাবগঞ্জ), মোঃ শামীম আজাদ (দিনাজপুর), মোঃ আনিসুর রহমান লিটন (জয়পুরহাট), আবু তাহের মোঃ সদরুল আমিন (শোয়েব) (নাটোর), কাজী শাহ আলম (নাটোর)।
কার্য্যকরী কমিটি নিম্নরূপ : সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী (ঠাকুরগাঁও), কার্য্যকরী সভাপতি মোঃ মোমিনুল ইসলাম মোমিন (পাবনা), সিনিয়র সহ-সভাপতি মোঃ আরেফ রব্বানী (মানিক) (রংপুর), সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী বাবু (নওগাঁ), সিনিয়র সহ-সভাপতি মোঃ মেসবাহুল ইসলাম লিটন (সিরাজগঞ্জ), সহ-সভাপতি শ্রী প্রশান্ত কুমার পোদ্দার (নাটোর), সহ-সভাপতি আলী মোঃ শরিফুল আলম হিরু (রংপুর), সহ-সভাপতি এ,কে,এম,তৌহিদুল আলম, মামুন (বগুড়া), সহ-সভাপতি মোঃ কফিল উদ্দিন আহমেদ (খোকন) (কুড়িগ্রাম), সহ-সভাপতি আবুল হাসান খাঁন লিয়ন (পাবনা), সহ-সভাপতি মোঃ শাহেদ রিজায় চৌধুরী (পিম) (দিনাজপুর), সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান (লালমনিরহাট), সহ-সভাপতি মোঃ আব্দুল গফুর সরকার (নীলফামারী), সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মতিয়ার রহমান (পঞ্চগড়), সহ-সভাপতি কাজী মকবুল হোসেন (মুকুল) (গাইবান্ধা), মহাসচিব মোঃ নজরুল ইসলাম হেলাল (রাজশাহী), যুগ্ম-মহাসচিব মোঃ হামিদুল হক চৌধুরী হিরু (বগুড়া), যুগ্ম-মহাসচিব মোঃ ওয়াসিম বারী (রাজ) (রংপুর), যুগ্ম-মহাসচিব মোঃ খালেকুজ্জামান শামী (চাপাইনবাবগঞ্জ), অর্থ সম্পাদক মোঃ আব্দুর রশীদ (নাটোর), অর্থ সম্পাদক জনাব মোঃ ফরিদ হোসেন (লালমনিরহাট), সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম বসুনিয়া (লালমনিরহাট), সাংগঠনিক সম্পাদক মোঃ রেহানুল ইসলাম বুলাল (পাবনা), সাংগঠনিক সম্পাদক জনাব মোশিদ ফারহান জিহান (রংপুর), সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান (রাজশাহী), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান (সিরাজগঞ্জ), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান কবির (কুড়িগ্রাম), সহ-সাংগঠনিক সম্পাদক কাজী তারিকুল ইসলাম (ঠাকুরগাঁও), সড়ক সম্পাদক মোঃ মাহবুবুল আলম বাবু (ঠাকুরগাঁও), সড়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (নওগাঁ), সড়ক সম্পাদক মোঃ মনোয়ারুল ইসলাম মনোয়ার (রংপুর), প্রচার সম্পাদক মোঃ আলমগীর কবীর (রাজশাহী), প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (পঞ্চগড়), প্রচার সম্পাদক মোঃ আইয়ূব আলী (জয়পুরহাট)।
