শুক্রবার

১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ এবং তারেক রহমান বগুড়া-৬ আসনের প্রার্থী

Paris
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন। তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান মির্জা ফখরুল। তারেক রহমান এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ভোটে লড়বেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়ার পর দীর্ঘ প্রায় দেড় যুগ তিনি লন্ডনে অবস্থান করছেন। কয়েক মাস আগে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসেছিলেন। এদিকে, আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-৩ আসন থেকে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, ঢাকা-১২ আসনে সাইফুল আলম নিরব, চট্টগ্রাম-১০ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও কক্সবাজার-১ আসন থেকে সালাহউদ্দিন আহমদ বিএনপির প্রার্থী হচ্ছেন। নেত্রকোনা-৪ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। তিনি চার দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলির নাম ঘোষণা করেছে বিএনপি-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris