২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালিয়া (পূর্ব) থানা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ৯:২৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালিয়া (পূর্ব) থানা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, নগরীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি সাহেব বাজার বাটার মোড়ে এসে শেষ হয়। বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের কর্মী ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ তারিক আজিজ সিজারের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সাকিউর রহমান সাকিল,বোয়ালিয়া (পূর্ব) থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা জুয়েল এবং রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ওয়ালিউর রহমান জিকোসহ আরো অন্যান্যরা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন এবং আনন্দ উল্লাসে মেতে উঠেন। এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রতিষ্ঠাবার্ষিকী সাফল্যমন্ডিত করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন