সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

সারা দেশে ভোটকেন্দ্র হবে ৪২ হাজার ৭৬১টি

Paris
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটকেন্দ্রর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনে সারা দেশের ৩০০ সংসদীয় আসনে ভোটকেন্দ্রের সংখ্যা হবে ৪২ হাজার ৭৬১টি। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আমাদের ৬৪টা জেলার ৩০০ কনস্টিটিয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্যে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। আর এই দুটি মিলিয়ে চূড়ান্ত ভোটকক্ষের সংখ্যা হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এ সময় এনসিপির প্রতীকের বিষয়ে তিনি বলেন,‎ এ ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান যা বলা হয়েছে… এখান থেকে এখন পর্যন্ত আমার কাছে বিকল্প কোনো প্রস্তাব দেওয়ার বা কথা বলার কোনো তথ্য নেই। কাজেই নির্বাচন কমিশন যেটা বলেছে যে, তারা স্ববিবেচনায় নিজ একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। গণভোটের ব্যাপারে জানতে চাইলে সচিব বলেন, গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনও কোনো তথ্য আসেনি।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris